সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শরীয়তপুর

স্ত্রীর পরকীয়া, প্রেমিকের হাতে প্রবাসী স্বামীর মর্মান্তিক মৃত্যু! 


রাসেল শিকদার - ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-20 16:27:45
স্ত্রীর পরকীয়া, প্রেমিকের হাতে প্রবাসী স্বামীর মর্মান্তিক মৃত্যু! 

শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়ায়  স্ত্রীর পরকীয়া প্রেমিক আব্দুল্লাহ মৃধা (২২)  স্বামী আলাউদ্দিন বেপারী (৩৫) কে কাপর কাটার কাঁচি দিয়ে হত্যা করেন। উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হাজী আব্দুর রশিদ মাঝির কান্দি চেয়ারম্যান স্টেশন যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে।  

আরও পড়ুন- শ্রম আইন লঙ্ঘন করায় বিচার চলবে ড. ইউনুসের

দুবাই প্রবাসী স্বামী আলাউদ্দিন বেপারী প্রবাসে থাকার সুযোগে বাড়ির পাশের টেইলারিংয়ের দোকানি আব্দুল্লাহ মৃধা (২২) এর সাথে রুমা আক্তার (২৮) পরকীয়া সম্পর্কে লিপ্তহয়। একমাস পূর্বে আলাউদ্দিন বেপারী দেশে এসে পরকীয়ার বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করার পরেও  গোপনে তারা যোগাযোগ বজায় রাখে তাই  ১৯ আগস্ট রাত ৮.০০টায়  স্ত্রীর পরকীয়া প্রেমিক আব্দুল্লার দোকানে যান আলাউদ্দিন। 

তখন কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আব্দুল্লাহ(২২) গলায় আঘাত করেন  স্থানীয়রা ছাড়াতে গেলে কিরন প্রধানীয়া(২২) নামের এক যুবকও  আহত হয়। আহত অবস্থায় আলাউদ্দিন বেপারীকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন- দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন


খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই ঘাতককে আটক করেছ সখিপুর থানা পুলিশ। আটককৃতরা একই গ্রামের ওবায়দুল্লাহ মৃধার দুই ছেলে আব্দুল্লাহ মৃধা (২২) ও রিফাত মৃধা (১৮)। 

এলাকাবাসীর দাবী, এই নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা এবং সমাজ থেকে পরকীয়াসহ সকল ধরনের অন্যায় কাজ দূর করার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন। 

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন- গলাচিপায় ইয়াবা ট্যাবলেট সহ রোহিঙ্গা মাদকব্যবসায়ী আটক

ই-সময়/আরএম/এমআরএম