সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু 


মোঃ বাবুল রানা - ভোলা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-26 19:14:45
ভোলায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু 

ভোলায় ছোট ভাইয়ের জন্য দোকান থেকে দুধের প্যাকেট কিনতে গিয়ে অটোরিকশার চাপায় বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন-ঢাকার উদ্দেশ্যে দক্ষিন আফ্রিকা ত্যাগ প্রধানমন্ত্রীর


নিহত শিশুর নাম মারিয়া। সে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মো. ইসমাইল কাজীর মেয়ে। নিহত শিশুর চাচা আলী হোসেন জানান, মারিয়া তার ছোট এক চাচাতো ভাইয়ের জন্য দোকান থেকে একটি দুধের প্যাকেট কিনতে যায়। রাস্তা পারাপারের জন্য রাস্তার একপাশে সে দাঁড়িয়ে ছিল। এ সময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির এক অটোরিকশা মারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোরিকশাটি রাস্তার পাশে থাকা খালে পড়ে যায়।


ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে এবং অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- ভোলায় মঞ্চায়ন হলো ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নিশংস হত্যা কাণ্ডের কাহিনী অবলম্বনে অভিশপ্ত আগস্ট

ইসময়/আরএমএমআরএম