ভোলার চরফ্যাশন উপজেলার পৌর ৬ নং ওয়ার্ডে জমিজমাকে কেন্দ্র করে হামলায় ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল (৫ই সেপ্টেম্বর) রাতে আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে ঘর উত্তোলন করা-কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে ।
আরও পড়ুুন- ফরিদপুরের ভাঙ্গায় প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ : বিনষ্ট
আহত ও স্থানীয় সূত্রে জানা যায় নুরুল ইসলাম গং ও রফিক গং সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে কিন্তু নুর ইসলাম গং ২০/ ২৫ জনের একটি গ্রুপ রফিক গংদের আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে রাতের অন্ধকারে ঘর উত্তোলন করার চেষ্টা করে। এসময় তাওহিদা বেগম সহ ৪/৫ জন বাধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে নুরুল ইসলামগংরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলায় হাসপাতালে ভর্তি করে।গুরুতর আহত মুন্নী কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রেফার করা হয়।
অভিযুক্ত প্রধান নুরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয় চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ, মোঃ মুরাদ হোসেন সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুুন- টঙ্গীতে ছাত্রলীগের পদ পেতে মরিয়া বিতর্কিতরা
ইসময়/আরএম/এমআরএম