সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনায় ট্রাকে আগুন, ছাত্রদল নেতা গ্রেফতার


মোঃ কাশেম, বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-07 18:20:30
বরগুনায় ট্রাকে আগুন, ছাত্রদল নেতা গ্রেফতার

বাকেরগঞ্জ সড়কে পেট্রোল ভেজানো কাপড়ের তৈরি মশাল দিয়ে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাওয়াজ খান শুভ'কে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন- 'পেইনকিলার' খেয়ে লঙ্কানদের হারিয়েছেন সাকিব

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশিরুল আলম নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত ছাত্রদল নেতা মো. মাওয়াজ খান শুভ হলেন বরগুনার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার মো. আফজাল খানের ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে একটি ট্রাক বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বরগুনা শহরে আসছিল এ সময় উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় পৌঁছান। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত এসে ট্রাকের গতিরোধ করে। তারা ড্রাইভারকে (চালক) চড়-থাপ্পড় মেরে ট্রাক থেকে নামিয়ে মারধর করে। এ সময় দুর্বৃত্তরা ইট দিয়ে সামনের গ্লাস ভাঙে। তাদের হাতে থাকা লাঠিতে পেট্রোল ভেজানো কাপড়ের তৈরি মশাল দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। এছাড়া মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন- দুই আসনের উপনির্বাচনের ফল ও গেজেট স্থগিত

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা (ক্রাইম) বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বরগুনার সোনালী পাড়া থেকে মো. মাওয়াজ খান শুভ'কে আটক করা হয়েছে। ট্রাকে আগুন দেওয়ার সাথে সরাসরি সংযুক্ত ছিলেন জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। এ বিষয়ে এখনো তদন্ত চলছে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।


ইসময়/এসআই/এমআরএম