মানুষই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে আল্লাহ সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আয়নায় নিজের মুখাবয়ব দেখা মানুষের স্বভাব। নবীজি সবকিছুর দোয়া শিখিয়েছেন। আয়না দেখারও দোয়া রয়েছে। আকাবির আলেমগণ কিছু দোয়া পড়তেন।
প্রসিদ্ধ দোয়া اللهم أنت حسّنت خلقي فحسن خُلقي আল্লাহুম্মা আনতা হাস্সানতা খালক্বি, ফাহাসসিন খুলুক্বি। অর্থ: হে আল্লাহ, আপনি আমার চেহারায় সৌন্দর্য দিয়েছেন। অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন।
আরো একটি হাদিস পাওয়া যায়, হযরত আয়েশা রা. বর্ণনা করেন, রসুল সা. বলতেন اللهُمَّ أَحْسَنْتَ خَلْقِي ، فَأَحْسِنْ خُلُقِي আল্লাহুম্মা আহসানতা খালক্বি, ফাআহসিন খুলুক্বি। অর্থ: হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করেছেন। অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন। (সহিহুল জামে ১৩০৭)