আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অবস্থায়ই প্রধানমন্ত্রী সংসদ থেকে পদত্যাগ করবেন না বা সংসদও বিলুপ্ত ঘোষণা করা হবে না।
শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন- সাবেক মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেন মেয়র আতিক
বিএনপি নেতাদের উদ্দেশ করে র বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, খেলা হবে নির্বাচনের মাঠে। খেলা হবে ভোটের মাঠে। প্রধানমন্ত্রী পদত্যাগও করবেন না, সংসদও বিলুপ্ত হবে না। আর তত্ত্বাবধায়ক সরকারও হবে না। ইচ্ছা হলে নির্বাচনে আসুন, নইলে নয়।

বিএনপির আন্দোলন নিয়ে কাদের আরও বলেন, ‘বিএনপির এক দফা খাদে পড়ে গেছে, তাদের পদযাত্রা মরণযাত্রায় ছটফট করছে। রাজনীতিতে সহাবস্থান করার জন্য সবধরনের দরজা জানালা বন্ধ করে দিয়েছে বিএনপি।’ শত্রুতা ও নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে আজীবন বিরোধী দল হিসেবে থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের আজীবন বিরোধীদল হয়েই থাকতে হবে।’
আরও পড়ুন- মানুষ সকালে আ. লীগ বিকালে বিএনপি : মোমিন মেহেদী
১৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, আবারও তারা ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করছে। একটা মানুষের কয়টা জন্মদিবস? এখন পর্যন্ত ৬টা পাওয়া গিয়েছে। ফখরুলও জানেন না কোনটা আসল জন্মদিন।

নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী বলেন, এই মুহূর্তে বিশ্বের ২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো বিদেশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। বাংলাদেশের এমন কী অপরাধ? এখানে তারা হস্তক্ষেপ করছে কেন? তাদের সমস্যা আমাদের উন্নয়ন, অগ্রগতিতে। তারা চায়না আমরা ভালো থাকি।
আরও পড়ুন- নির্বাচনের পর প্রধানমন্ত্রী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন : কামরুল
এছাড়াও ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা পেয়েছে শুধু বাংলাদেশকে। পান থেকে চুন খসলেই তারা আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসা রেস্ট্রিকশন দেবে। আরও কত কি !
এসময় তিনি সভায় আগত সবাইকে ডেঙ্গু প্রতিরোধে যার যার জায়গা থেকে ভূমিকা পালনের নির্দেশনা দেন।

আরও পড়ুন- ক্ষমতায় থেকেও আয় কমেছে আওয়ামী লীগের, বেড়েছে বিএনপির
ই-সময়/আরএম/এমআরএম