সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

কুড়িগ্রামে এবি পার্টির সংগঠক সমাবেশ ও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন 


আনোয়ার হোসেন - কুড়িগ্রাম প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-10-21 12:21:30
কুড়িগ্রামে এবি পার্টির সংগঠক সমাবেশ ও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন 

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে সংগঠক সমাবেশ ও জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে সাদ্দির মোড়, পুরাতন থানা পাড়াস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব মোঃ আনোয়ার শাহাদাত টুটুল ও মোঃ আব্দুল বাছেত মারজান। 

আরও পড়ুন-  ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে চামটায় বিক্ষোভ মিছিল

এছাড়াও জেলার সদস্য সচিব মোঃ আরিফুজ্জামান সাগর, সাংগঠনিক সচিব মোঃ মোজাম্মেল হক বাবু সহ বিভিন্ন উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, এটি গণতান্ত্রিক দল, সবার মতামত অনুযায়ী চলে। একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে গঠন করা হয়েছে আমার বাংলাদেশ পার্টি। বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এগুলো প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এজন্য সাধারণ জনগণকে এবি পার্টিতে যোগ দানের আহ্বান জানান।

আলোচনা শেষে এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ও সিনিয়র সহকারী সদস্য সচিব কুড়িগ্রাম জেলা কমিটিতে ডাঃ নজরুল ইসলাম খাঁনকে আহ্বায়ক ও আরিফুজ্জামান সাগরকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।  

আরও পড়ুন-  কলারোয়ায় বাঁশ কাটা নিয়ে কৃষককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ