সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

এমপি পদের পর দিল্লির সরকারি বাসভবনও ফিরে পেলেন রাহুল গান্ধী


আন্তর্জাতিক ডেস্ক

eshomoy.com || 2023-08-09 12:07:00
এমপি পদের পর দিল্লির সরকারি বাসভবনও ফিরে পেলেন রাহুল গান্ধী

ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি পদের পর দিল্লির সরকারি বাসভবনও ফিরে পেয়েছেন। লোকসভার হাউস কমিটি রাহুলকে তার বাসভবন ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়। এদিকে সরকারি বাসভবন ফিরে পেয়ে কংগ্রেসের এই নেতা মন্তব্য করেছেন, পুরো ভারতই আমার বাড়ি।

আরও পড়ুন- গানের আসরে আয় না হলে পুলিশকে টাকা দিব কিভাবে : আয়োজক ইমরান

‘মোদি পদবী’ নিয়ে মামলার জেরে চলতি বছরের মার্চে লোকসভার সদস্যপদ হারান রাহুল গান্ধী। এরপর তার সরকারি বাসভবনও খালি করতে হয়। সে অনুযায়ী গত এপ্রিলে বাড়ি ছেড়েদেন তিনি। সেসময় রাহুল জানান, সত্য বলার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। 

 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার (৭ আগস্ট) সকালে পার্লামেন্ট সদস্যপদ ফিরে পান এই নেতা। পার্লামেন্ট সদস্যপদ ফিরে পাওয়ার একদিন পর মঙ্গলবার (৮ আগস্ট) দিল্লির তুঘলক লেনের সরকারি বাসভবনটিও ফিরে পেলেন রাহুল গান্ধী। ২০০৫ সাল থেকে বাড়িটিতে বসবাস করছিলেন এ কংগ্রেস নেতা। বাসভবন ফিরে পেয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘পুরো ভারতই আমার বাড়ি।’ 

আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

২০১৯ সালে লোকসভার নির্বাচনী প্রচারণায় “মোদি পদবী” নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চলতি বছরের ২৩ মার্চ রাহুলকে দুই বছরের সাজা দেন গুজরাটের আদালত। ওই সাজার জন্য পরদিন তার লোকসভার সদস্যপদ বাতিল ঘোষনা করা হয়। অনিশ্চয়তা তৈরি হয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুলের অংশগ্রহণ নিয়ে। 

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা
 
তবে গত শুক্রবার (৪ আগস্ট) সুরাটের আদালতের দেয়া সেই শাস্তির ওপর স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তার শাস্তি স্থগিতের ৪৮ ঘণ্টা পার না হতেই লোকসভার স্পিকারের পক্ষ থেকে তার সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। সোমবার সকালে পার্লামেন্ট সদস্য পদ ফিরে পেয়ে দীর্ঘ চার মাস পর লোকসভায় প্রবেশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার অংশ নেন মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর শুরু হওয়া বিতর্কে।

আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩

ই-সময়/আরএম/এমআরএম