সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

হালটিয়া চা বাগানে রহস্যজনকভাবে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু


সুজন চক্রবর্তী - আসাম, ভারত প্রতিনিধি

eshomoy.com || 2023-08-10 11:38:00
হালটিয়া চা বাগানে রহস্যজনকভাবে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে এক ব‍্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আসামরাজ‍্যের কাছাড়জেলার হালটিয়া চা বাগানে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতব‍্যক্তির নাম দয়াল তাঁতী (৪১)। 

ঘটনার বিবরণ বর্ণনা করতে গিয়ে সাংবাদিকদের মৃতের পুত্রবধূ জানান, বুধবার (৯ আগস্ট) সকালে শ্বশুর দয়াল তাঁতীকে সুস্থ অবস্থায় ঘরে রেখে সবাই নিজের কাজে বের হয় এবং দয়াল তাঁতীও কিছুক্ষণ পর কাজের জন‍্য ঘর থেকে বের হলে এলাকার নাচঘরের সামনে পৌঁছতেই প্রতিবেশী রাজু রী তাকে ঘরের বিদ‍্যুৎ সংযোগ ঠিক করার কথা বলে ডেকে ঘরে নিয়ে গিয়ে দয়াল তাঁতীকে মদপান করায়। মদের নেশায় বিদ‍্যুৎ ঠিক করতে গিয়ে মৃত্যু হয় দয়াল তাঁতীর। 

আরও পড়ুন- অঢেল সম্পত্তির মালিক নিঃসন্তান বৃদ্ধ দম্পতির রহস্য জনক মৃত্যু

পরিবারের সদস্যদের মতে দয়াল তাঁতী বিদ‍্যুতের কাজ না জানা সত্বেও রাজু রী তাকে মদ খাইয়ে বিদ‍্যুৎ সংযোগ করে হত‍্যা করেছে। 
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন- ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত‍্যা !

এদিকে প্রতিবেশী রাজু রীর উপর হত‍্যার অভিযোগ এনে মৃতের পরিবারের সদস‍্যরা তাকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন‍্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- নির্মাণাধীন কালভার্ট ভেঙে ৫ জনের মৃত্যু

ই-সময়/আরএম/এমআরএম