সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

অঢেল সম্পত্তির মালিক নিঃসন্তান বৃদ্ধ দম্পতির রহস্য জনক মৃত্যু


সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ 

eshomoy.com || 2023-08-09 17:55:00
অঢেল সম্পত্তির মালিক নিঃসন্তান বৃদ্ধ দম্পতির রহস্য জনক মৃত্যু

আসামরাজ‍্যের হাইলাকান্দি জেলার লালাপুর গ্রামে ঘরের ভেতর থেকে রহস‍্যজনকভাবে দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ( ৯ আগস্ট ) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরাট স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ফরাস উদ্দিন বড়ভূইয়া ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমের মৃতদেহ উদ্ধার হয় তাদের ঘরের ভেতর থেকে। ইনভার্টার এর উপরে শুয়ে থাকা ফরাস উদ্দিন এবং পাশে স্ত্রী মনোয়ারা বেগমের মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- গানের আসরে আয় না হলে পুলিশকে টাকা দিব কিভাবে : আয়োজক ইমরান

সূত্রে প্রকাশ, এদিন সকালে একজন দুধওয়ালা দুধ দিতে এসে ঘরে কারও সন্ধান না পেয়ে ডাকাডাকি শুরু করেন। এরপর সে ঘরের ভেতরে ঢুকে খুঁজতে গিয়ে দেখতে পায় শয়ন কক্ষে ২জনের মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বাড়ির অন‍ন‍্য লোকদের জানালে তারাও জড়ো হন এবং স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করেন। 

আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে বিদ‍্যুৎপৃষ্ট হয়ে নিঃসন্তান দম্পতির মৃত্যুর অনুমান হলেও তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা পরিকল্পিতভাবে হত‍্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন। 

কেন না শিক্ষক ফরাস উদ্দিনের নাক দিয়ে রক্ত বের হতেও দেখা যায়। এতে আত্মীয় স্বজনের সন্দেহ আরও ঘণীভূত হয়। সম্পত্তি দখল করতে নিঃসন্তান দম্পতিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে ধারণা তাদের। তবে ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে আসল ঘটনা।

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

ই-সময়/আরএম/এমআরএম