ভারতের আসামরাজ্যের কাছাড়জেলার কাটিগড়ার খেলমা গ্রামের পূর্ব করচূড়া এলপি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
আরও পড়ুন- বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত !

সোমবার ( ১৪ আগস্ট ) স্কুলের প্রধান শিক্ষক আসাদ আলি দ্বিতীয় শ্রেণীর এক শিশু ছাত্রকে শাসন করতে গিয়ে বেধড়কভাবে মেরেছেন। এতে শিশুটির বর্তমান অবস্থা সংকটজনক হয়ে পড়েছে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুমড়া অনুসন্ধান কেন্দ্রে একটি মামলা দায়ের করেছেন শিশুর পিতা।
আরও পড়ুন- অঢেল সম্পত্তির মালিক নিঃসন্তান বৃদ্ধ দম্পতির রহস্য জনক মৃত্যু
সংবাদ মাধ্যমকে তিনি জানান, কোনও কারন ছাড়াই তার ৭ বছরের ছেলেকে বেধড়ক পিটিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক আসাদ আলি। তিনি এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ কাছাড়জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুন- ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা !
ই-সময়/আরএম/এমআরএম