ভারতের রাজস্থানে বিয়ে বাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একই পরিবারের ৭ জন নিহত। গুরুতর আহত আরও ২ জন।
আরও পড়ুন- তৃণমূল নেতাকে গুলি করে হত্যা !

শনিবার দিদওয়ানা- কুচামান জেলায় একটি যাত্রীবাহী ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ভ্যান থেকে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- অঢেল সম্পত্তির মালিক নিঃসন্তান বৃদ্ধ দম্পতির রহস্য জনক মৃত্যু
পুলিশ জানায়, আহত ২ জনকে ভানগঢ় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় জয়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন- ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা !
ই-সময়/আরএম/এমআরএম