সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

যুক্তরাষ্ট্রের শপিংমলে বিমান বিধ্বস্ত, নিহত ১


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-22 17:53:45
যুক্তরাষ্ট্রের শপিংমলে বিমান বিধ্বস্ত, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্লেনো শহরের একটি শপিংমলের পার্কিং লটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের (২২ নভেম্বর) এ দুর্ঘটনায় বিমানের পাইলট অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি এক ইঞ্জিনবিশিষ্ট মুনি এম২০ ছিল। এটি মামা‘স ড্যাগটার'স ডিনার অ্যান্ড নেইল অ্যাডিকশন নামের এক রেস্টুরেন্টের পাশে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের পর একটি অগ্নিকাণ্ডে বিমানের পাইলট নিহত হয়েছে।

বিমান বিধ্বস্তের ছবি এবং ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী এক্স (সাবেক টুইটার) পোস্টে বিমান বিধ্বস্তের একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড দ্রুত আশেপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে।


 
বিমানটি এয়ার পার্ক-ডালাস বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনাটি বিমান উড্ডয়নের সময় নাকি অবতরণের সময় হয়েছে তা এখনও জানা যায়নি।
 
আরও পড়ুন- ভারতে মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, ৪০ নৌকা পুড়ে ছাই
 
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এমন আকস্মিক দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

 

ইসময়/একে/এমআরএম