সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : বিশ্ব

বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেয়া নিশ্চিতের আহ্বান জাতিসংঘের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-30 20:18:00
বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেয়া নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেয়া নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নির্বাচন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্দেশ্যমূলক প্রতিবেদন ঘিরে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে এ কথা বলেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী।

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর-জুরিখ

হিউম্যান রাইটস ওয়াচের উদ্দেশ্যমূলক প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমনপীড়ন অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনকে অসম্ভব করে তুলেছে। বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মহাসচিব কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন কি না, তা জানতে চান আনসারী।



এমন প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক দমনপীড়ন কিংবা ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে কোনো কথা বলেননি, তবে নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানান তিনি।
 
স্টিফেন ডুজারিক বলেন, ‘এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংস্থার রিপোর্টগুলো দেখেছি। আমরা আবারও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন- মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

তিনি আরও বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই যেন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেন, স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।


ইসময়/এসআই/এমআরএম