সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 20:05:45
মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। পরিচয় মিলেছে আহত ২ বাংলাদেশিরও। এছাড়া, এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৪ বাংলাদেশি।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ.এস.এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

আরও পড়ুন- যুদ্ধবিরতির শেষ দিন আজ, যে প্রস্তাব দিল ইসরায়েল

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মন্ডলের ছেলে মো. আহেদ আলী (৪২)।

আহতরা হলেন মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জল মৃধা (৩০)। আহতদের মালয়েশিয়ার পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

আরও পড়ুন- রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়। জানা গেছে, নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই ছিলেন বাংলাদেশি।


ইসময়/এসআই/এমআরএম