ব্রিকসের যুক্ত হওয়ার সুযোগ পেয়েও আর্জেন্টিনা সেখানে যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়না মন্ডিনো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
নভেম্বর মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন কট্টর ডানপন্থি নেতা জাভিয়ের মিলে। মিলের উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন ডায়ানা মন্ডিনো।
আরও পড়ুন- নাটোরে নৌকার বিপরীতে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নির্বাচনে জয়ের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ডিনোকে বেছে নিয়েছেন তিনি। চলতি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আর্জেন্টিনার নতুন সরকার শপথ গ্রহণ করতে পারে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডায়ানা মন্ডিনো বলেন, আমরা ব্রিকসে যোগ দেব না।
এর আগে দেশটির রাজধানী বুয়েনস আইরেসে সাংবাদিকদের কাছে মন্ডিনো উদীয়মান অর্থনীতির এই জোটের গুরুত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। এই জোটে আর্জেন্টিনার শীর্ষ দুই বাণিজ্যিক অংশীদার চীন এবং ব্রাজিল সদস্য হিসেবে রয়েছে।
গত আগস্টে ব্রিকস সম্মেলনের শেষ দিনে ছয়টি দেশকে এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পাওয়া এসব দেশ হচ্ছে- সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়া।
আরও পড়ুন- আপনাদের দোয়া ও সহযোগীতা চাই- মুহাম্মদ সাইফুল ইসলাম
শুক্রবার (১ ডিসেম্বর) পৃথক একটি প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, ডানপন্থি প্রেসিডেন্ট মিলের অধীনে আর্জেন্টিনা কখনোই চীনের নেতৃত্বাধীন উদীয়মান জোট ব্রিকসে যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো।
ইসময়/এনআই/এমআরএম