সব সময় সব খানে

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

পোশাক রপ্তানি বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে

নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-08-10 10:27:00
পোশাক রপ্তানি বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি ৬.৩১% বেড়ে ৭২৯.০৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌছেছে, যা ২০২২-২৩ সালের জুলাই মাসে ছিল ৬৮৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (৯ আগস্ট) এ তথ্য জানা গেছে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক পরিসংখ্যানে।

ওই পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ৬.৩১% বেড়ে ৭২৯.০৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌছেছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে ইইউ বাজারে পোশাক রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৪০% বেড়ে ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলের কিছু বড় বাজারে রফতানি যথাক্রমে ৩৬.৩৫%, ২২.৭১%,  ৩৬.৭৫%, ২৩.০৩% এবং ১৮.০৭% বেড়েছে।

আরও পড়ুন- বাংলাদেশের রাস্তা ব্যবহার করে বাংলাদেশের মানুষকে চিনেনা ভারত

এ সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানির গন্তব্য জার্মানিতে ০.৭০% ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এবং রফতানি ৫১৪  মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে, ফিনল্যান্ড, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লিথুনিয়া, মাল্টা, স্লোভাকিয়া এবং স্লোভানিয়াতে রফতানি উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে যুক্তরাজ্য এবং কানাডায় রফতানি যথাক্রমে ৪৭৫.৫৪ মিলিয়ন এবং ১২৮.৮৯ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি বেড়েছে যথাক্রমে ২৯.৭৮% এবং ১৪.৭৮%। একই সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রফতানি ২৩.৭৫% বেড়েছে এবং ৬৭৪.৮২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- খাগড়াছড়িতে মাছ চাষে ভাগ্যবদল পান্টু চাকমা‘র

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়ায় রফতানি বেড়েছে যথাক্রমে ৪৯.৯৯%, ৫৫.৭৩%, ২.৬০% এবং ১৯.৫৯%।

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি ৬.৩১% বেড়ে ৭২৯.০৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌছেছে, যা ২০২২-২৩ সালের জুলাই মাসে ছিল ৬৮৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (৯ আগস্ট) এ তথ্য জানা গেছে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক পরিসংখ্যানে।

ওই পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ৬.৩১% বেড়ে ৭২৯.০৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌছেছে।

আরও পড়ুন- ডুবছে দেশ, চোখের ইশারায় চলছে হুন্ডি

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে ইইউ বাজারে পোশাক রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৪০% বেড়ে ১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যে স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলের কিছু বড় বাজারে রফতানি যথাক্রমে ৩৬.৩৫%, ২২.৭১%,  ৩৬.৭৫%, ২৩.০৩% এবং ১৮.০৭% বেড়েছে।

এ সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানির গন্তব্য জার্মানিতে ০.৭০% ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এবং রফতানি ৫১৪  মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে, ফিনল্যান্ড, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লিথুনিয়া, মাল্টা, স্লোভাকিয়া এবং স্লোভানিয়াতে রফতানি উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে।

আরও পড়ুন- আবারও ঊর্ধ্বমুখী হলো তেলের দাম বিশ্ববাজারে

২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে যুক্তরাজ্য এবং কানাডায় রফতানি যথাক্রমে ৪৭৫.৫৪ মিলিয়ন এবং ১২৮.৮৯ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি বেড়েছে যথাক্রমে ২৯.৭৮% এবং ১৪.৭৮%। একই সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রফতানি ২৩.৭৫% বেড়েছে এবং ৬৭৪.৮২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে, জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়ায় রফতানি বেড়েছে যথাক্রমে ৪৯.৯৯%, ৫৫.৭৩%, ২.৬০% এবং ১৯.৫৯%।

আরও পড়ুন- বিদ্যুৎসহ তেল-গ্যাসের দাম বাড়বে বললেন: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

ই-সময়/আরএম/এমআরএম