সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

৩ দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 19:32:00
৩ দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন- মেজর লিগ সকারের সেরা একাদশে জায়গা হয়নি মেসির

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে  ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৪ হাজার ৯৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২৬ নভেম্বর ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৭৩ হাজার ৭১৬ টাকা।

আরও পড়ুন- দীঘিনালায় কাব স্কাউটস ক্যাম্পুরী ৩দিনব্যাপি মহা তাঁবু জলসা উদ্বোধন

চলতি মাসে এ নিয়ে চার দফা বাড়ল স্বর্ণের দাম। আর অক্টোবর মাসে চার দফায় বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। গত ৪, ১১ ও ১৫ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগের মাস সেপ্টেম্বরেও ২ দফায় বাড়ানো হয় স্বর্ণের দাম।

 

ইসময়/এসআই/এমআরএম