হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে বারোটায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর বস্তি এলাকায় অভিযান চালিয়ে হিরালাল রাজ প্রধান (২৯) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে উপজেলার সুরমা চা বাগানের চামারু রাজ প্রধান এর পুত্র।
আরও পড়ুন-ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় শিক্ষক গ্রেফতার
পুলিশ আরো জানা,'২০২১ সালে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০ অক্টোবর ২০২৩ইং তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ, হিরালাল রাজ প্রধান'কে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।'

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, 'ধ্রুত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।'
ইসময়/এনআই/এমআরএম