সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : দিনাজপুর

বিতরণ করা হয় লিফলেট ও ক্যাপ

তীব্র তাপপ্রবাহে মানুষকে সচেতন করতে হাবিপ্রবি বন্ধুসভার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা


তালহা হাসান,হাবিপ্রবি প্রতিনিধি

eshomoy.com || 2024-04-24 11.55 pm
তীব্র তাপপ্রবাহে মানুষকে সচেতন করতে হাবিপ্রবি বন্ধুসভার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা
কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট ও ক্যাপ বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা

দেশজুড়ে বর্তমানে চলমান রয়েছে তীব্র তাপপ্রবাহ যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।এই বিষয়ে মানুষকে সচেতন করতে শিক্ষার্থী এবং জনসাধারণের মাঝে লিফলেট এবং ক্যাপ বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।


তীব্র তাপপ্রবাহের কারনে পরিস্থিতি বিবেচনায়  দেশের স্কুল-কলেজ যখন বন্ধ ঘোষণা করা হয়েছে তখনও জীবনের প্রয়োজনে কাজে ব্যস্ত শ্রমজীবী মানুষসহ নানা পেশাজীবী মানুষ।অতিরিক্ত গরমের মধ্যে দৈনন্দিন কাজ করতে গিয়ে অনেকেই পড়ছেন বিপাকে, হচ্ছেন অসুস্থ।সারাদেশের মতো দিনাজপুরেও চলছে তীব্র তাপপ্রবাহ।এই তীব্র গরমের মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সুস্থ থাকতে নানা পরামর্শ দিচ্ছেন,মেনে চলতে বলছেন নিয়মকানুন।এইসব পরামর্শ শ্রমজীবী,নানা পেশাজীবি মানুষ এবং শিক্ষার্থীদের কাছে পৌছে দেওয়ার জন্য তাদের মাঝে সচেতনতা কার্যক্রম চালায় হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা।


কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।এসময় তাদেরকে ভবিষ্যতে এই তাপপ্রবাহরোধে নানারকম পরামর্শও দেওয়া হয়।লিফলেট এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ বিতরণ করেন তারা।বন্ধুদের উপহার দেওয়া ক্যাপ পেয়ে আনারস বিক্রেতা জব্বার বলেন, ‘যে গরম পড়ছে, তাতে বাহারোত বিরায় মুশকিল। কাম না করলে হামরা খামো কী! তোরা হামাক টুপি টা দিলেন, তাতে কিছুটা স্বস্তি পাইছু।’


এই কার্যক্রমের বিষয়ে হাবিপ্রবি বন্ধুসভার দপ্তর সম্পাদক রুশাদ-বিন-আনোয়ার বলেন,"সারাদেশে বইছে তীব্র তাপদাহ।পুরো বাংলাদেশেই তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। হিট স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় গণসচেতনতা মূলক  এবং সামান্য স্বস্তির জন্য হাবিপ্রবি বন্ধুসভা কর্তৃক শ্রমজীবী মানুষদের মাঝে লিফলেট ও টুপি বিতরণ করা হয়।বন্ধুসভার এ কার্যক্রম এ সাধারণ মানুষের মাঝে ব্যপক সারা ও আগ্রহ দেখা যায়।"