বৃষ্টির কারনে মনে স্বস্তি ফিরেছে রোপা আমন চাষিদের।বৃষ্টির পানিতে রসায়নিক সার দিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা।
দিনাজপুরের খানসামায় কিছু কিছু চিত্র দেখা গেছে কৃষকের ব্যস্ত সময় পার করা। ৫ আগষ্ট ছাত্র- জনতার গণবিক্ষোভের মুখে পরে পদত্যাগ করে দেশ ছেরে যান শেখ হাসিনা। কৃষকরা ছিল বেশ হতাশায় এমন পরিস্থিতি নিয়ে। এরপর শান্তি ফিরে আসায় তাদের মুখে হাসি ফিরে আসে এখন তারা ফসলের মাঠ নিয়ে ব্যস্ত ফসল ফলাতে। অনেক সমস্যা পার করে বেড়ে উঠতেছে কৃষকের সোনার ফসল।বিগত বছরের তুলনায় এবার স্বস্তিতে রোপা আমন চাষ করতে পেরেছে কৃষকেরা।
শ্রাবণের মধ্য থেকে বৃষ্টি হওয়া শুরুর কারনে তাদের রোপা আমন স্বস্তির মুখে।
কিছু কিছু কৃষক সার প্রয়োগে ব্যস্ত আবার কেউ কীটনাশক দিতে ব্যস্ত সময় পার করছেন।
সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন।
জানা গেছে দিনাজপুরের খানসামায় এবার ১৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে আমন চাষের নির্ধারন হয়েছে। ১৩ হাজার ৭৫২ হেক্টর অর্জন করা হয়েছে।