সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : দিনাজপুর

হিলিতে কেনো থামছেন না ট্রেন? যা বললেন স্থানীয়রা


জুবায়ের হোসাইন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-29
হিলিতে কেনো থামছেন না ট্রেন? যা বললেন স্থানীয়রা

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত দিনাজপুরের হিলি। প্রতিদিন এখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। কোটি টাকা রাজস্ব আদায় হয়। কিন্তু, এই গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


হিলির ওপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন রুটের ২৬টি ট্রেন চলাচল করলেও স্টেশনে দাঁড়ায় মাত্র ৩টি। তাও আবার একমুখী। ফলে স্থানীয় লোকজনসহ হিলি বন্দরের ব্যবসায়ী ও পাসপোর্টধারী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন ট্রেনের অপেক্ষায়। দীর্ঘসময় অপেক্ষা করে বিরক্ত হয়ে কেউ যাচ্ছেন পাশের স্টেশনে কেউ বা অন্যান্য যানবাহনে।


স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন বলেন, "হিলিতে ঢাকাগামী কোনো ট্রেনের স্টপেজ নেই। তাই আমাদের পাশের স্টেশন বিরামপুর বা পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়"।


ট্রেনযাত্রী মুরাদ খান বলেন, “হিলি রেলস্টেশনে যে তিনটি ট্রেন দাঁড়ায় সেগুলোতে প্রয়োজনের তুলনায় আসনও কম বরাদ্দ থাকে। তাই টিকেট কাটার পরও অনেক যাত্রীকে দাঁড়িয়ে গন্তব্যে যেতে হয়।”


স্থানীয়রা বলেন, হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেন দাঁড়ানোসহ আধুনিকায়নের জন্য রেলপথ মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে আবেদন করলেও কোনো কাজ হয়নি। রেল কর্তৃপক্ষ সীমান্ত এলাকা হওয়ায় আপাতত হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেন স্টপেজের কোনও সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে।


"গত বছর, ১০ সেপ্টেম্বর (রবিবার), হিলিতে থাকা ব্রিটিশ আমলের স্টেশনে আন্তঃনগর ট্রেনসহ সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ, কিন্তু এতেও কোনো লাভ হয়নি।