সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : যশোর

শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসি এর অর্থায়নে

চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-06-10 01:00
চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ

১o জুন ২০২৪ তারিখে শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসি এর অর্থায়নে যশোর চৌগাছা উপজেলা প্রাঙ্গনে  কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও কৃষি উপকরণ হস্তান্তরের লক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। "বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলাদেশ” এই বিষয়কে প্রতিপাদ্য করে  ঢাকা ব্যাংক পিএলসি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শক্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার ৪০০ জন কৃষকদের মাঝে ধান চাষের জন্য বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চৌগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাব্বির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা । এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের মোঃ মাহবুবুর রহমান পলাশ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, এমএসইমি, মোঃ কাতেবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, এগ্রিকালচার ব্যাংকিং ইউনিট,শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন মোঃ শরীফুল ইসলাম, মিনহাজ মহসিন মিশু, উপ পরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং চৌগাছা, পুড়াপাড়া, ঝিনাইদহ জেলার মহেশপুর ও বারবাজার এলাকার চারশত কৃষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।