সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় পানিতে ডুবে শিশু মৃত্যু


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-09-01 10:00
চৌগাছায় পানিতে ডুবে শিশু  মৃত্যু
পনিতে ডুবে ২ বছরের শিশু সাবিয়া খাতুনের মৃত্যু

পনিতে ডুবে ২ বছরের শিশু সাবিয়া খাতুনের মৃত্যু হয়েছে। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ঝিনাইকুন্ডু গ্রামের শফিকুল ইসলামে মেয়ে। শনিবার বেলা ১১ টার দিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশু সাবিয়া খাতুনের মা আম্বিয়া খাতুন বলেন, সকাল ১০ টার পর মেয়ে সাবিয়া উঠানে খেলতে ছিলো। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশেই ডোবায় পড়ে যায়। প্রায় এক ঘন্টা শিশুকে দেখতে না পেয়ে আমরা খুজতে থাকি। পরে শিশুটির দাদা রবিউল ইসলাম ডোবায় নেমে খুজতে থাকেন এবং পায়ে শিশুর মরাদেহ বেধে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে চৌগাছা হাসাপাতালে নিলে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষনা করেন। জরুরী বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন বলেন, হাসপাতালে আনার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।