সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : যশোর

চৌগাছার শিক্ষা অফিসের কর্মচারী রফিকুল ইসলামের ইন্তিকাল


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-08-04 05:00
চৌগাছার শিক্ষা অফিসের কর্মচারী রফিকুল ইসলামের ইন্তিকাল
বাদ জোহর উপজেলা চত্ত্বরের ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়

চৌগাছা উপজেলা শিক্ষা অফিসের সাবেক কর্মচারী থানাপাড়া মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলামের মেঝে ছেলে রফিকুল ইসলাম বাচ্চু (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মরণব্যাধি ক্যান্সারে আক্রন্ত হয়ে শুক্রবার রাত ১১ টায় তিনি পৌর এলাকার বাকপাড়া মহল্লার শ্বশুর সাবেক শিক্ষক নবিছদ্দিনের বাসাতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ভাই সাবেক শিক্ষক শরিফউদ্দিন ডাবলু জানান, দীর্ঘদিন তার ছোট ভাই মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শ্বশুরের নবিছদ্দীনের বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে সে চিকিৎসাধীন ছিলো। শুক্রবার রাত ১১ টার দিকে অসুস্থ্য বোধ করে হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে মারা যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চৌগাছা শিক্ষা অফিস সহ জেলা ও জেলার বাইরে বিভিন্ন উপজেলাতে কর্মরত ছিলো। চলতি মাসের ১৮ তারিখে তার চাকরি শেষ এবং অবসরে যাওয়ার কথা ছিলো। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক কর্মচারী মরহুমের বাড়িতে ছুটে যান।

এদিন বাদ জোহর উপজেলা চত্ত্বরের ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান, চৌগাছা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীগন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের গ্রাম উপজেলার জগদীশপুরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।