সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় বিএনপি কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

৬ লাখ টাকা লুট, আটক-১


চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-09-03 02:30
চৌগাছায় বিএনপি কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

 যশোরের চৌগাছায় বিএনপির কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসায়ী ও তার ছেলেকে আহত করে ৬ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ একজনকে আটক করেছেন। শনিবার দুপুর এই হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চৌগাছা বাজারের উপজেলা সড়কে শয়ন ট্রেডার্সের মালিক আতিকুর রহমান লেন্টু একজন বিসিআিইসি সারের ডিলার। দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সাথে ব্যবসা করে আসছেন। বেশ কিছু দিন যাবত পৌর এলাকার বিশ্বাসপাড়া মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম তাকে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুর আড়াইটার দিকে মামলার আসামী রবিউল ইসলাম ও সোহেল হোসেন হঠাৎ শয়ন ট্রেডার্সের সামনে হাজির হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই লোহার রড দিয়ে ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুকে এলোপাতাড়ি মারতে থাকে, তাকে রক্ষা করতে ছেলে মেহেদী হাসান শয়ন ছুটে এলে তাকেও মেরে আহত করে দোকানের ক্যাশে থাকা ৬ লাখ টাকা সোহেল হোসেন বের করে নেয়। এসময় স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় আহত ব্যবসায়ী চিকিৎসার পর কিছুটা সুস্থ্য হয়ে চৌগাছা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই নম্বর আসামী সোহেল হোসেনকে মঙ্গলবার দুপুরে আটক করতে সক্ষম হন।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।