সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় আহত-২


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-08-19 01:30
চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় আহত-২
চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় আহত-২

 চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে গুয়াতলী কারিগরপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দ্রুত যশোরে রেফার করেন।
আহতের স্বজন রায়হান উদ্দিন বলেন, উপজেলার চাঁদপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মারুফ হোসেন (২০) ও একই গ্রামের আবু সাইদের ছেলে আসিফ হোসেন

(২২) মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী মহেশপুর উপজেলা হতে চৌগাছার নিজ বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে চৌগাছার গুয়াতলী পৌছালে একটি কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হয় উভয় আরোহী। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারুফের অবস্থার অবনতি ঘটলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে আহতরা যশোর পঙ্গু ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। আহত দুই যুবক একটি কোম্পানীতে চাকরি করেন বলে জানান স্বজনরা।