বারবার শিরোনামে আসেন একটিই কারনে, কখনও কোনও বিষয়ে বিতর্কিত মন্তব্য করে, কখনও আবার সাহসী দৃশ্যে অভিনয় বা ফটো শুটের জন্য।
শার্লিন চোপড়া এবার এক কথায় রাজি হয়ে গেলেন রাহুল গান্ধীকে বিয়ে করার জন্য। প্রাক্তন বিগ বস প্রতিযোগী ভক্তের সঙ্গে সেলফি তুলতে তুলতে খুব সহজে উত্তর দিয়ে ছিলেন বিয়ের প্রস্তাবের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এই বিষয়ে পোস্ট করেছেন শার্লিন চোপড়া।
আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

সেখানে তিনি লিখেছেন, ঠিক কোন শর্তে রাহুলকে বিয়ে করতে তিনি রাজি। তখন তিনি ছবি তুলছিলেন, হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনার কাছে যদি রাহুল গান্ধীকে বিয়ে করার প্রস্তাব আসে, তাহলে রাজি হবেন ?
আরও পড়ুন- রংপুুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
শার্লিন বলেন, কেন রাজি হব না, আমি রাজি হব, কিন্তু আমার একটি শর্ত থাকবে। সেই শর্ত হল, বিয়ের পরেও আমি কিন্তু আমার " চোপড়া " পদবী পরিবর্তন করতে পারব না।

আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩
ই-সময়/আরএম/এমআরএম