সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

আবারও নতুন খবর দিলেন মিথিলা!


বিনোদন ডেস্ক

eshomoy.com || 2023-08-26 10:22:30
আবারও নতুন খবর দিলেন মিথিলা!

বরাবরই অভিনয়ের জগতে সফল মিথিলা। এ অভিনেত্রীকে টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমাগুলোতেও নায়িকা চরিত্রে দেখা গেছে। এবার বাংলাদেশের সিনেমাতেও নায়িকা চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন আলোচিত এ নায়িকা।

নিজের ভেরিফাইড ফেসবুকে এমনটাই জানিয়েছেন মিথিলা। বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে এ সুখবর শেয়ার করেন।

আরও পড়ুন- আবারও দিশার প্রেমে টাইগার!

মিথিলার পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসের থেকে আরও জানা যায়, মিথিলা অভিনীত ঢালিউডের নতুন এ সিনেমার নাম 'জলে জ্বলে তারা'। অরুণ চৌধুরী পরিচালিত, অনুদানের এ সিনেমা সম্প্রতি সেন্সর পেয়েছে। সেন্সর পাওয়া সে সিনেমার সনদপত্রের একটি ছবিও পোস্ট করেছেন নায়িকা।


 
সিনেমাটি সেন্সর পাওয়ায় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন নায়িকা মিথিলা। পাশাপাশি ‘জলে জ্বলে তারা’-র সমস্ত শিল্পী, কলাকুশলীদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
 
'জলে জ্বলে তারা' সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ নায়িকাকে। সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। মাত্র ১৬ দিনের শুটিংয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

আরও পড়ুন- এবার বলিউড বাদশা ও সর্বভারতীয় ক্রাশ রাশমিক মান্দানা এক সাথে পর্দায় আসছে
 
এ সিনেমায় মিথিলার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈমকে। এছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম প্রমুখ।
 
সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারও আভাস দিয়েছেন ছবির নায়িকা। ফেসবুকে মিথিলা লিখেছেন, খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। দর্শকের ভালোবাসার অপেক্ষায় ‘জলে জ্বলে তারা’।

আরও পড়ুন- সালমান খানকে হটিয়ে নায়িকা জেরিনের সঙ্গে রোম্যান্স করবেন শাকিব খান

ইসময়/আরএম/এমআরএম