সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

প্রেমের পর বিয়ের খবর ফাঁস হলো শচীন কন্যার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-09 19:41:15
প্রেমের পর বিয়ের খবর ফাঁস হলো শচীন কন্যার

ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র শচীন টেন্ডুলকার। তার কন্যার প্রেমের খবর অনেকেরই হয়তো জানা। এই খবর এতোদিন আড়ালে থাকলেও এখন শোনা যাচ্ছে প্রেম নয় প্রেমিকের সঙ্গে বিয়ের আসরে বসবেন সারা টেন্ডুলকার। তবে কে এই প্রেমিক?

ভারতের ক্রিকেটের উদীয়মান তারকা খেলোয়াড় শুভমন গিল। এই শুভমনই শচীন কন্যা সারার প্রেমিক। ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ সর্বত্রই গুঞ্জনের ছড়াছড়ি এখন এই জুটি ঘিরে।

শুভমনের খেলা দেখতে যান সারা, সমাজমাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য করেন। শুভমনের খেলার চলাকালীন সারা মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। শুভমন যখন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছেও ফিরে গেলেন, তখন সারার মুখে কালো ছায়া। মুখের উপর দু’হাত চেপে ধরেন তিনি।

তবে এতদিন এই খবর ছিল অনেকটাই আড়ালে। এবার তারা বিয়ে করতে চলেছেন। এই খবর ফাঁস করলেন আর এক খেলোয়াড়।

তবে সারা-শুভমন সত্যিই প্রেম করছেন কি না, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউ-ই। তাদের গোপন কথা ফাঁস করে দিলেন সংযুক্ত আমিরশাহীর খেলোয়াড়। এক সাক্ষাৎকারে চিরাগ সুরিকে জিজ্ঞেস করা হয়, এর পর কোন ভারতীয় ক্রিকেট তারকা বিয়ে করবেন।

আরও পড়ুন- অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন দীঘি

তখনই সুরি বলেন, ‘‘আমার মনে হয় শুভমনের বিয়ে হবে। ওর তো সারা নামে এক প্রেমিকাও রয়েছে। ভারতীয় কিংবদন্তি তারকা শচীনের মেয়ে।’ 

ইসময়/একে/এমআরএম