সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন দীঘি 


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-09 16:09:00
অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন দীঘি 

অন্তরঙ্গ ছবি আমার ফোনের গ্যালারিতে থাকবে, সেটা কখনও বের হবে না বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অন্তরঙ্গ ছবি আরও ভয়ংকর হয়, সেগুলো পোস্ট করা যায় না।

দীঘির ভাষ্য ‘আমার ওয়ালে (ফেসবুক) থেকে যে ছবিটা প্রকাশ করা হবে, সেটি অন্তরঙ্গ ছবি হবে না। অন্তরঙ্গ হবে হিডেন (লুকায়িত) যেটা কেউ পাবে না।

আর পড়ুন- আপত্তিকর’ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রাশমিকা

মূলত সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘি ও মাহিমিন রশিদ নামের এক তরুণের ছবি ঘুরপাক খাচ্ছে। আর এ ছবি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায়। নেটিজেনদের ধারণা, ওই তরুণের সঙ্গেই প্রেম করছেন দীঘি। তবে বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ এ অভিনেত্রী। সম্পর্কটিকে বন্ধুত্ব বলতে চান তিনি।

এ বিষয়ে দীঘি জানান, ছেলেটি (রশিদ) তার বাল্যবন্ধু। মোটেও রশিদের সঙ্গে প্রেম করছেন না তিনি।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ‘অভিনয়জীবনের পাশাপাশি আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেখানে আলাদা সার্কেল, পরিবারসহ আলাদা একটা জগৎ থাকে। সেগুলো আমরা কখনও সামনে আনি না। সেখান থেকেই যে কোনোভাবে একটা ছবি সবার চোখে পড়েছে। কিছু জায়গায় নিউজও হয়েছে। সেখানে বলা হয়েছে ‘অন্তরঙ্গ ছবি’। বিষয়টি আসলে তা নয়।’
 
আর পড়ুন- ‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে!
 
এর আগে বুধবার (৮ নভেম্বর) দীঘি অভিনীত ‘চোখে চোখে’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। পীযূষ দাসের কথায় গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও পূজা। ‘চোখে চোখে’ নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায়, সিএমভির ইউটিউব চ্যানেলে। ব্যয়বহুল এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

ইসময়/একে/এমআরএম