সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-23 19:26:30
সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী

গত জুন মাসে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন টেলিভিশন অভিনেত্রী চারু অসোপা। বিচ্ছেদের পর থেকে রাজস্থানে বাবা-মায়ের সঙ্গেই ছিলেন তিনি।

কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে ফিরে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। কারণ সিঙ্গেল মাদার হওয়ায় বাড়ি ভাড়া পাচ্ছেন না বলে অভিযোগ চারুর। খবর- টাইমস অফ ইন্ডিয়ার। 

আরও পড়ুন-৮০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন চারু। যেখানে গাড়িতে বসে কাঁদতে দেখা যায় তাকে। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সমাজে একজন নারী যাই করুক না কেন, তার চিন্তাধারার কোনো পরিবর্তন হয় না।

আজও নারীকে বাড়ি ভাড়া দেওয়ার আগে দেখা হয়, তার সঙ্গে কোনো পুরুষের নাম যুক্ত আছে কি না, যদি না থাকে তবে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয় না।’

নিজের অভিজ্ঞতা জানিয়ে চারু বলেন, ‘যারা বাড়ি ভাড়া দিতে রাজি নয়, তারাই বাইরে গিয়ে নারীর ক্ষমতায়নের নামে বড় বড় বক্তৃতা দেয়। আজকে আমাকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেছে। কারণ আমি সিঙ্গেল মা। যে দেশে নারীদের পূজা করা হয়, সেখানে নারীদের এই অবস্থা।’

আরও পড়ুন-গাইবান্ধায় সংসদীয় আসন পাঁচটি নৌকার টিকিট চান ৫২ জন নেতা

অন্য একটি পোস্টে চারু বলেন, ‘আমি জানি আজ অথবা কাল বাড়ি ভাড়া পাব। কিন্তু এটা জানি না, এই সমাজের কখন পরিবর্তন হবে। আমি শুধু আমার সমস্যার কারণে এ কথাগুলো বলছি না, আমি অন্য নারীদের জন্যও বলছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই চারুর হয়ে আওয়াজ তুলেছেন। বর্তমানে সমাজে নারীরা এভাবেই নানা বিষয়ে জটিলতার মুখে পড়ছেন, সেসবও তারা তুলে ধরেছেন। কেউ কেউ অভিনেত্রীকে সান্তনাও জানিয়েছেন। 

আরও পড়ুন-সাভারে বাসের ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। এর দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

 

 

ইসময়/এনআই/এমআরএম