সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

নোবেল আর আরশির পরিণতি!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-25 16:46:45
নোবেল আর আরশির পরিণতি!

সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে (রিহ্যাব) নেয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যখন নোবেলের চতুর্থ বিয়ে নিয়ে তোলপাড় চলছে সেই মুহূর্তে পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করা হলো এ গায়ককে।

ঢাকার খুব কাছের একটি মাদকাসক্ত পুর্নবাসনকেন্দ্রে ভর্তি করা হয়েছে নোবেলকে। এ তথ্য নিশ্চিত করেছে নোবেলের পরিবার। চলতি বছরের এপ্রিলেই গানের মঞ্চে মাতলামি করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন সংগীতশিল্পী নোবেল। কয়েক মাস বিরতির পর আবার মিডিয়ায় আলোচনায় আসেন ফেসবুকে নতুন প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে।

আরও পড়ুন- পরীমণির প্রিয় নানাভাই মারা গেছেন
 
এরপরই নতুন আরও একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন নোবেল। ওই স্ট্যাটাসে নোবেল জানিয়েছেন, রোববার (১৯ নভেম্বর) বিয়ে করেছেন নোবেল। পাত্রী ফারজানা আরশি।
 
এদিকে বিয়ের কথা অস্বীকার করে আরশি বুধবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন আরশি।


 
নোবেলের পোস্ট করা অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রসঙ্গে আরশি জানান, ‘নোবেল জোর করে নেশা করিয়ে ছবিগুলো তুলেছে। নোবেলের সাথে আমার বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির শিকার।’
 
আরও পড়ুন- সংসার ভাঙার পর বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী
 
তবে তার কিছুক্ষণ পরেই আরশি তার পোস্টটি ডিলেট করেন। আরশির জন্য ফেসবুক লাইভে আসতে দেখা যায় তার স্বামী নাদিম আহসানকেও। ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে নাদিম জানান, আরশি নাদিমকে স্বামী হিসেবে সরাসরি অস্বীকার করে, তার সঙ্গে আসতে চায়নি।’
 
এ ঘটনার পরই নাদিমের পরিবার মাদকাসক্ত নাদিমকে রিহ্যাবে ভর্তি করেন। আর  খুলনা থেকে তুলে নিয়ে আসা আরশিও এ সুযোগে দ্রুত বাড়ি ফিরে যান।

 

ইসময়/একে/এমআরএম