সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

 ‘সিআইডি’ ধারাবাহিকের ফ্রেডি লাইফ সাপোর্টে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-03 21:14:30
 ‘সিআইডি’ ধারাবাহিকের ফ্রেডি লাইফ সাপোর্টে

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাডনিশ। এ অভিনেতা সিআইডি ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

সিআইডি ছাড়াও দীনেশ আমির খানের ‘সরফারাশ’ এবং হৃতিক রোশনের ‘সুপার৩০’-তে অভিনয় করেছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, অভিনেতা দীনেশের অবস্থা সংকটাপন্ন। তিনি কোমায় আছেন।

আরও পড়ুন- মাহির মনোনয়নপত্র বাতিলের...!

গত শুক্রবার হঠাৎ গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন দীনেশ ফাডনিশ। দ্রুত তাঁকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। প্রথম দিন, অর্থাৎ শুক্রবার রাতের তুলনায় অভিনেতার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 

২ ডিসেম্বর অভিনেতার স্বাস্থ্যের খোঁজখবর নিতে অনেকেই হাসপাতালে গিয়েছিলেন। দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডিতে ফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ৯০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর মধ্যে একটি ছিল সিআইডি। 

সিআইডি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক ধারাবাহিকগুলোর অন্যতম, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের।

আরও পড়ুন- সোমবার বাংলাদেশে ঝড় তুলবে ‘অ্যানিমেল’- অনন্য মামুন

সিআইডিতে দীনেশ ফাডনিশ ছাড়াও ছিলেন শিবাজি সাটম, দয়ানন্দ শেঠি, অশ্বিনী কালসেকর, আদিত্য শ্রীবাস্তব, জানভি চেদা গোপালিয়া, আশুতোষ গোয়ারিকর, হৃষিকেশ পান্ডে ও শ্রদ্ধা মুসলে।

 

ইসময়/এনআই/এমআরএম