সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিনোদন

ভারতীয় অভিনেতা জগদীশ প্রতাপ ভান্ডারি গ্রেপ্তার হয়েছেন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-07 20:58:00
ভারতীয় অভিনেতা জগদীশ প্রতাপ ভান্ডারি গ্রেপ্তার হয়েছেন

তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে পরিচিতি পাওয়া ভারতীয় অভিনেতা জগদীশ প্রতাপ ভান্ডারি গ্রেপ্তার হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেমিকার রহস্যময় মৃত্যুর ঘটনায় আজ গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

পুলিশের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়েছে, গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেছেন জগদীশের প্রেমিকা। তার পরই মেয়েটির বাবা জগদীশের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন- দেশের বিভিন্ন জাগায় রেকর্ড পরিমাণ বৃষ্টি

ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় জগদীশের নামে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির বাবা আরও জানান, লাগাতার হেনস্তা ও ব্ল্যাকমেল সহ্য করতে না পেরেই এই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁর মেয়ে। আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, আত্মহত্যা করা ওই নারীর কিছু ‘আপত্তিকর’ ছবি ও ভিডিও ছিল জগদীশের কাছে। এই ছবি ও ভিডিওতে ওই নারীকে অন্য একজনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

জগদীশ ছবিগুলো অনলাইনে ফাঁস করার হুমকি দিয়ে প্রেমিকাকে ক্রমাগত মানসিক চাপে রাখতেন। এই চাপ সইতে না পেরেই গত ২৯ নভেম্বর ওই নারী আত্মহত্যা করেন।

আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের ছড়াছড়ি, প্রশ্নবিদ্ধ প্রশাসন

‘পুষ্পা’ ছাড়াও ‘পিকপকেট’, ‘ভিরাতা পারবাম’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন জগদীশ। মুক্তির অপেক্ষায় থাকা ‘পুষ্পা’র সিকুয়েলেও অভিনয় করেছেন তিনি। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

 

ইসময়/এনআই/এমআরএম