সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিনোদন

ঢাকার মঞ্চ কাঁপানোর জন্য আসছেন জ্যাকলিন


eshomoy.com || 2024-02-08 17:22:15
ঢাকার মঞ্চ কাঁপানোর জন্য আসছেন  জ্যাকলিন

ঢাকার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউড তারকারা। এমন খবরই শোনা যাচ্ছে বিনোদন পাড়ায়। তার আগে চলছে লড়াই । কাদের দেখতে চান ঢাকার দর্শক? দর্শকের পছন্দেই সাজানো হবে মঞ্চ। সে দৌড়ে ইতিমধ্যেই বলিউড সুপারস্টার শাহিদ কাপুর এগিয়ে আছেন রণবীর সিং এর চেয়ে।

এবার ফেসবুকে নতুন পোল ছাড়লেন টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। একদিকে বলিউডের সেনসেশান কৃতি শ্যানন অন্যদিকে শ্রীলংকান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

জনপ্রিয় দুই নায়িকার মধ্যে কাকে দেখতে চান বাংলাদেশের মাটিতে? এমন প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই ভোট দিতে শুরু করেছেন দর্শকরা। তাপসের ফেসবুক পেজে প্রকাশিত পোল এ এখন পর্ন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। 

অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। ৮১ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর।

ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজন করতে চলেছেন ‘পাওয়ার কাপল’খ্যাত তাপস-মুন্নি তথা টিএম।  চলতি বছরই এ ইভেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। জানা যায়, আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।

প্রখ্যাত অভিনেতা হামজা আলি আব্বাসিও ভোট দিয়েছেন, তিনিও তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।