সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুর অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার


মোঃ আমিনুল ইসলাম

eshomoy.com || 2025-05-16
জামালপুর অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার


জামালপুর অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার 


মোঃ আমিনুল ইসলাম 

জামালপুর জেলা প্রতিনিধি।


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানান।


প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মৃত নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।


স্থানীয়দের মাঝে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।


খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। এখনো মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি, তবে দ্রুত পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।


পুলিশ জানিয়েছে, তারা মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।


এ ঘটনায় এলাকায় আতঙ্ক

বিরাজ করছে।