নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর উপ- নির্বাচন প্রচারণায় মাইকের ব্যবহার: বিধি মানছেন না প্রার্থীরা
মোঃ আমিনুল ইসলাম বকশীগঞ্জ, জামালপুর প্রতিনিধি।
eshomoy.com || 2024-07-16
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর উপ- নির্বাচন প্রচারণায় মাইকের ব্যবহার: বিধি মানছেন না প্রার্থীরা
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ এর উপ-নির্বাচনে প্রচার-প্রচারণা প্রায় সব প্রার্থীর পক্ষেই উচ্চস্বরে সাউন্ড বক্স ও মাইক ব্যবহার করতে দেখা গেছে। নিয়ম অনুযায়ী দুপুর ২টার আগে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা না গেলেও সকাল থেকেই বাজছে এসব যন্ত্র। শুধু তাই নয়, বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য জনপ্রিয় সব গানের কথা বদলে দেওয়া হচ্ছে, যুক্ত করা হচ্ছে প্রার্থীর পক্ষে প্রশংসার ফুলঝুড়ি। একদিকে এতে করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যেমন অভিযোগ উঠেছে, তেমনি নগরবাসীও জানিয়েছেন, তারা শব্দের ‘অত্যাচারে’ অতীষ্ঠ হয়ে পড়েছেন।
এলাকাবাসীরা বলেন- ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকৃত গানে চেয়ারম্যানের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। তাদের তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। কিন্তু তারা পশ্চাৎপদ গানের মাধ্যমে পেছনে পড়ে থাকছে। নির্বাচন কবে শেষ হবে, তা নিয়েই ভাবছে এলাকাবাসী! কারণ পুরো নিলক্ষিয়া মাইক আর সাউন্ড বক্সের বদৌলতে শব্দ দূষণে টিকে থাকা দায় হয়ে উঠেছে।’
ধারায় আরও বলা হয়েছে, কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী যন্ত্রের ব্যবহার দুপুর ২টার আগে ও রাত ৮টার পরে করা যাবে না।’
তবে নির্বাচনি এই আচরণবিধি কোনো প্রার্থীই মানছেন না বলে অভিযোগ নিলক্ষিয়াবাসীর। তারা বলছেন, সকালে ঘুম থেকে উঠেই তারা পাচ্ছেন মাইকের আওয়াজ, তা চলছে গভীর রাত পর্যন্ত।
প্রচার প্রচারণা উচ্চস্বরে (৪-৫) টি মাইক বাজিয়ে নির্বাচন বিধি বিধান লঙ্ঘন করতেছে,
যেখান নিয়ম নির্বাচন বিধি মোতাবেক ১ টি মাইক বাজানো যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। কিন্তু কেউ যদি এর ব্যাত্যয় ঘটায়, তাহলে তিনি নির্বাচনি বিধি লঙ্ঘণ করছেন। তা যদি আমাদের চোখে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’