সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে ৫০ হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা অর্ধশত সমবায় সমিতি 


সাজ্জাদ হোসেন

eshomoy.com || 2024-04-01
জামালপুরে ৫০ হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা অর্ধশত সমবায় সমিতি 

জামালপুরে বেশি মুনাফার প্রলোভনে গ্রাহকদের ৫০ হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা অর্ধশত সমবায় সমিতি। এতে নিঃস্ব হাজারো গ্রাহক। লাগাতার আন্দোলন ও মামলা করেও মিলছে না সমাধান। পুলিশের দাবি গ্রেপ্তার করা হয়েছে কয়েক কর্মকর্তাকে।


মাদারগঞ্জ উপজেলার মাহফুজা বেগম। সত্তোর্ধ এই নারী লাঠিতে ভর দিয়ে এসেছেন টাকা আদায়ের মানববন্ধনে। শতদল সমবায় সমিতিতে রাখা টাকার জন্য ঘুরছেন দ্বারে দ্বারে|। মাহফুজা বেগম বলেন, ৭০ হাজার টাকা তো|লার কত চেষ্টা করলাম তাও দিলো না। এখন আমার আছে শুধু এক আল্লাহ। আর কিছু নাই। 


মিলন বাজার এলাকার মুর্শেদা বেগম। আল আকাবা ও শতদল সমবায় সমিতিতে জমা রেখেছেন ২২ লাখ টাকা। এখন পাগল প্রায় মুর্শেদা। তিনি বলেন, আমার টাকা আমি চাচ্ছি। এখন দিচ্ছে না। সংসারে তো অশান্তি লাগবেই। এখন এমন একটা অবস্থা তালাক পর্যায়ে চলে যাচ্ছে। শুধু তারা দুজনই নয়, এমন হাজার হাজার মানুষের অন্তত ৫০ হাজার কোটি টাকা নিয়ে উধাও প্রায় অর্ধশত ভুয়া সমিতি। সারাজীবনের কষ্টের টাকা হারিয়ে দিশেহারা মানুষগুলো।

ভুক্তভোগীরা একজন ব্যক্তি বলেন, পরিবারের জন্যই তো টাকা জমা রেখেছিলাম। এখন তো টাকার জন্য আমার পরিবারই ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া ভুক্তভোগী আরেকজন নারী জানান, তার ঘরে ২ মেয়ে। বিয়ের জন্য এখন উপযুক্ত। টাকার জন্য তিনি এখন মেয়ে বিয়ে দিতে পারছেন না।দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার। এ পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


জামালপুর মাদারগঞ্জের উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের জেলা পর্যায় ও বিভাগীয় পর্যায়ে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। যেনো স্থায়ীভাবে একটি সমাধান করা যায়।


জামালপুর মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, সমবায় অফিসারের সাথে কথা বলেছি। তারা জেলার সাথে কথা বলেছে। জেলা পর্যায় থেকে তদন্তের নির্দেশ দিয়েছে। এই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 


জামালপুরের ওসি (ডিবি) কাজী শাহনেওয়াজ বলেন, থানায় ইতোমধ্যে তিনটি সমিতির নামে ৩টি প্রতারণার মামলা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত আমরা ৭ জনকে গ্রেপ্তার করেছি। এছাড়া অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।  জামালপুরের মাদারগঞ্জে উপজেলার নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে তিন শতাধিক।

সাজ্জাদ হোসেন জামালপুর