সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : জামালপুর

বকশীগঞ্জে পানিতে ডুবে মারা গেলেন জিপিএ-৫ পাওয়া রিফাত


মোঃ আমিনুল ইসলাম বকশীগঞ্জ, জামালপুর প্রতিনিধি।।

eshomoy.com || 2024-05-15
বকশীগঞ্জে পানিতে ডুবে মারা গেলেন জিপিএ-৫ পাওয়া রিফাত

বকশীগঞ্জে পানিতে ডুবে মারা গেলেন জিপিএ-৫ পাওয়া রিফাত


জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত মিয়া (১৬) এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এঘটনা ঘটে। নিহত রিফাত মিয়া শেরপুর সদর উপজেলার দিঘার পাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত মিয়া এবছর শেরপুর ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রিফাত মিয়া দুই দিন আগে তার বড় ভাই বকশীগঞ্জ থানার উপপরিদর্শক লাভলু মিয়ার বাসায় বেড়াতে আসেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যান । গোসল করার সময় পানিতে ডুব দিয়ে আর না উঠলে তার বন্ধুরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বন্ধুরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস দুই ঘন্টা চেষ্টা করার পর রিফাতকে না পাওয়া গেলে জামালপুর ডুবুরী দল এসে পানির নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন ডুবুরী মো. তারা মিয়া। এঘটনায় নিহত পরিবার ও স্থানীয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তুহিনুল হক বলেন, আমরা অনেক চেষ্টা উদ্ধার করতে না পারলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহযোগিতায় ডুবে যাওয়ার দুই ঘন্টা পর রিফাত মিয়াকে উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থী রিফাতের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান