সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরের বকশীগঞ্জের স্বামীর পুরুষাঙ্গ কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রীসহ আটক-৪


মোঃ আমিনুল ইসলাম বকশীগঞ্জ, জামালপুর প্রতিনিধি।।

eshomoy.com || 2024-06-21
জামালপুরের বকশীগঞ্জের স্বামীর পুরুষাঙ্গ কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রীসহ আটক-৪

জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রীসহ আটক-৪


জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গারো পাহাড়ের চূড়া থেকে মারাত্মক আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



শুক্রবার (২১ জুন) ভোরে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, লাউচাপড়া ডুমুরতলা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে জামাত আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) তার পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় অন্যান্য বাসিন্দারা। কিন্তু ইসমাইল হোসেনকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। তবে ইসমাইলকে কোথায়ও না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের পাশের গারো পাহাড়ের চূড়ায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এরপর ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামী ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ভাগ্নে মোছা মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।