গাজীপুরের শ্রীপুর উপজেলার মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজে গত ১২/৯/২০২৩ তারিখে সভাপতি নিগার সুলতানা ঝুমা এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বিশেষ ইন্ধনে কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মিজানুর রহমান খানের পুত্রবধু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজাকে তার স্বপদ থেকে আইনবহির্ভূতভাবে অব্যাহতি দেয়।
একই সাথে ভাইস প্রিন্সিপাল আব্দুল বাতেন আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। উক্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ নাজমা আক্তার লিজা হাইকোর্টে আপিল করেন।
আপিলের প্রেক্ষিতে ৮ অক্টোবর বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বার জজ আদালতের একটি বেঞ্চ এ সংক্রান্ত আদেশের বৈধতার কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও শুনানী শেষে শেখ নাজমা আক্তার লিজার অপসারনকে অবৈধ ও আইন বহির্ভূত ঘোষণা করেন। একই সাথে শেখ নাজমা আক্তার লিজাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পূণ:বহাল করার নির্দেশ দেন।
আরও পড়ুুন - মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বাদ দেন : ওবায়দুল কাদের
বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলেন, এখন থেকে কলেজটির শিক্ষকদের বেতন-ভাতাসহ সকল আয় ব্যয় সভাপতি নিগার সুলতানা ঝুমা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজা’র যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। এছাড়াও সভাপতি নিগার সুলতানা ঝুমা বিভিন্ন অনিয়মের দ্বায়ে ইতিপূর্বে আদালতে মুচলেকা ও দিয়েছেন।

বিশেষ সুত্রে জানা গেছে, সভাপতি নিগার সুলতানা ঝুমাকে ১ কোটি টাকা চাঁদা না দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। সেকারনে কোর্টের নির্দেশ পেলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজা আজ পর্যন্ত কলেজে যেতে পারেননি এবং নিরাপত্তাহীনতায় তার স্বপদে বসতে পারছেন না।
এছাড়াও সভাপতির নির্দেশে প্রিন্সিপালের রুমের তালা পরিবর্তন করা হয়েছে যাতে তিনি অফিস কক্ষে প্রবেশ করতে না পারেন।আদালতের নির্দেশও তোয়াক্কা করছেন না সভাপতি। খোজ নিয়ে জানা গেছে, নেপথ্যে রয়েছে তার স্বামী ইকবাল হোসেন সবুজ গাজীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য।
এলাকাবাসি জানান, এসব অনভিপ্রেত ঘটনার পেছনে মূল কারন হল গাজীপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে আলোচিত এমপি প্রার্থির মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন সাখাওয়াত হোসেন খান। যিনি গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগ থেকে নমিনেশন প্রাপ্তির ক্ষেত্রে সভাপতির স্বামী ইকবাল হোসেন সবুজের প্রধান প্রতিদ্বন্দ্বি।
একারনে হিংসাত্মক মানসিকতা থেকে তারা ক্ষমতার অপব্যবহার করে সাখাওয়াত হোসেন খানের বাবার প্রতিষ্ঠা করা কলেজে তার স্ত্রীকে (ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজা) প্রবেশ করতে দিচ্ছে না এমপি পত্নী নিগার সুলতানা।
উল্লেখ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা আক্তার নিজেও উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।
আরও পড়ুন- রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সর্বদলীয় সংলাপ : বাংলাদেশ ন্যাপ
ইসময়/আরএম/এমআরএম