আজ ০৯ ডিসেম্বর মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪৩ তম জন্ম - ৯১ তম মৃত্যু দিবস উপলক্ষে নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বেলা ১১ টায় পৌর শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা শহরে মিছিল করে।
আরও পড়ুন - বগুড়ায় ৬ টি উপজেলায় ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী,সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, লিজা উল্লা, কলিরানী প্রমুখ।

বক্তাগন বলেন বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন।তিনি সমাজের শত প্রতিকুলতা মোকবেলা করে অধিকার বঞ্চিত নারীদের মুক্তির আকুতি ধারন করে সংগ্রাম করেছেন। নারীদের শিক্ষা -সংস্কৃতি, আত্মনির্ভরশীলতার রুচি বিনির্মানে নিরন্তর সংগ্রাম করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আরও পড়ুন - বিদেশি শিক্ষার্থীদের জন্য এবার খরচের মাত্রা বাড়িয়ে দিলো কানাডা সরকার
তাকে শুধু লালন করাই নয়,তা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করা আজ সময়ের দাবী।বক্তাগন সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি -অশ্লীলতা, নারী - শিশু নির্যাতন- ধর্ষণ -হত্যা, পর্নোগ্রাফি ও মৌলবাদ -সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সেই সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
ইসময়/ইস/এমআরএম