নাটোরে স্কুল পর্যায়ে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। মোট ৩২ লাখ সাত হাজার বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।
সোমবার সকাল দশটায় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এর সভাপতিতে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদুজ্জামান।
আরও পড়ুনঃএই প্রথম জাতীয় পর্যায়ে "দারুল আরকাম পাঠ্যপুস্তক-২০২৪ উৎসব" পালিত
পরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন অতিথিবৃন্দ। প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বড়হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন অতিথিবৃন্দ।
জেলা শিক্ষা অফিসার সাহাদুজ্জামান জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই লক্ষ ১৭ হাজার ৯১ জন শিক্ষার্থীর হাতে ২৩ লক্ষ ৮৮ হাজার বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজী ভার্সন, এবতেদায়ী, দাখিল,দাখিলভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ট থেকে দশম শ্রেণীর বই রয়েছে।
আরও পড়ুনঃ পরিক্ষায় প্রথম হয়েও চাকরি পেলেন না মোক্তার
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে আট লাখ ১৯ হাজার বই। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনে সাত লাখ ৮৯ হাজার ৭৫০টি, ইংরেজী ভার্সনে দুই হাজার ২৪৭টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষাক্রমে ১৪৪টি এবং প্রাক প্রাথমিকের জন্যে ২৭ হাজার শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে মহা খুশী হয়ে বাড়ি ফিরে যায়।