গত ২৫শে মার্চ ২০২৪ খ্রিঃ রাত ১১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় মহিপুর থানার একটি টিম মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভার ০১নং ওয়ার্ডের মংথেপাড়ার খাসপুকুর পাড়ের উত্তর পাশে অভিযান চালিয়ে একজন মাদকাসক্ত মাদক বিক্রেতাকে আটক করে।
আরও পড়ুন, যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা
উক্ত আসামী মোঃ বাবুল শরীফ (৪২), পিতা-মৃত সালাম শরীফ, সাং-তুলাতলি, ০৫নং ওয়ার্ড, কুয়াকাটা পৌরসভা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’র দখল ও নিয়ন্ত্রন হইতে ২০(বিশ) লিটার চোলাই মদ পাওয়া যায়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।
কক্সবাজারে যাত্রী সেজে সিএনজি চালককে অপহরণ, ৫দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারকরল র্যাব