যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে কোরিয়ার পতাকাবাহী জাহাজ 'এম ভি উহুইউন এইচপোই'।
আরও পড়ুন- সাবেক মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেন মেয়র আতিক
সোমবার দুপুরে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করার পর দুপুর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর আমদানীকৃত ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের এসব নির্মাণ সামগ্রী খালাসের কাজও শুরু হয়েছে। খালাসের পর এসব নির্মাণ সামগ্রী বার্জে করে নদীপথে নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এম ভি উহুইউন এইচপোই জাহাজটি।
আরও পড়ুন- পটুয়াখালীর গলাচিপা উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষনা প্রধানমন্ত্রীর
সোমবার সকাল ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর আজ বন্দরে ভিড়েছে। জাহাজটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রয়েছে। দুপুর ১টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজও শুরু হয়েছে।

তিন থেকে চার দিনের মধ্যে জাহাজটি থেকে সব সামগ্রী খালাসের পর বার্জে করে নদীপথে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে পৌছে দেয়া হবে।
আরও পড়ুন- ভিসা নীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিৎ: কাদের
এরআগে জাহাজে করে ভিয়েতনাম থেকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার, ৫ মার্চ এম ভি হাইডং, ১৭ মে এম ভি সান ইউনিটি এবং ৪ জুলাই এভার ভিনটেজ জাহাজ মোংলা বন্দরে আসে।

আরও পড়ুন- বিএনপি ভুলপথে হাঁটা রাজনৈতিক অপশক্তি: ওবায়দুল কাদের
ই-সময/আরএম/এমআরএম