সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ভোলা

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে যুবকের মৃত্যু 


মোঃ বাবুল রানা - ভোলা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-26 18:07:00
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে যুবকের মৃত্যু 

ভোলায় চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (১৯) নামে এক নববিবাহিত কিশোর গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- ঢাকার উদ্দেশ্যে দক্ষিন আফ্রিকা ত্যাগ প্রধানমন্ত্রীর

শনিবার (২৬ আগষ্ট) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শাহীন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

শাহীনকে হাসপাতালে নিয়ে আসা ওয়াসিম জানান, ১০ দিন আগে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শাহীন বিয়ে করেন। তার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। হাতের মেহেদি এখনও শুকায়নি। আগামী ৩০ আগস্ট নববধূকে শাহীনের বাসায় তুলে আনার কথা ছিল। সে গতকাল সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে চার্জে দিয়ে রাখে। সকালে চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- ভোলায় মঞ্চায়ন হলো ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নিশংস হত্যা কাণ্ডের কাহিনী অবলম্বনে অভিশপ্ত আগস্ট

এদিকে তার আকস্মিক মৃত্যুর খবরে শ্বশুড়বাড়ির লোকজন সদর হাসপাতালে ছুটে আসেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, শাহীনের মৃত্যু খুবই হ্নদয়বেদারক। তার লাশ হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- আবারও ট্রাম্পকে ব্যঙ্গ বাইডেনের

ইসময়/আরএম/এমআরএম