বরগুনা পৌর শহরের নিজ বারিতে মোসা. ফারজানা আক্তার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ডিকেপি স্কুলে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত ছিল।
বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকালে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। দুপুরে মরদেহেটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- ফরিদপুরের ভাঙ্গায় প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ : বিনষ্ট
নিহত মোসা. ফারজানা আক্তার বরগুনা পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ক্রোক প্রাইমারি এলাকাযর মো. ফোরকান মুন্সির মেয়ে।
জানা যায়, আজ সকালে পরিবারের সবাই কাজে বের হলে বাসায় ফারজানা একাই ছিল। দুপুরের সময় কাজ শেষে বাসায় ফিরে ফারজানার না দেখে ফারজানার আম্মু সব জায়গায় খোঁজাখুঁজি করে। না পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে আড়ার সাথে ঝুলতে দেখেন। স্থানীয়রা জরুরী জাতীয় সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয়।

নিহত কিশোরির বাবা মো. ফোরকান মুন্সির বলেন, ছোট থেকেই মেয়েটির সাথে মনসা (শয়তান) আঁচড় ছিল। বদজ্বীন থেকে বাঁচতে নলটোনা ইউনিয়নের গ্রাম ছেড়ে শহরে আসছিলাম। শহরে এসেও দীর্ঘদিন মনসার নির্যাতন পোহাতে হয়েছে মেয়েটির। বিভিন্ন তাবিজ কবজ দিও মোর মাইয়াটার বাচাইতে পাইলাম না।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম মিজানুর রহমান বলেন, কিশোরীর মরদেহটির গলায় ওড়না পেঁচানো তার নিজের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। আত্মহত্যা না হত্যা সেটা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন- টঙ্গীতে ছাত্রলীগের পদ পেতে মরিয়া বিতর্কিতরা
ইসময়/আরএম/এমআরএম