সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জীবনযাত্রা

বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলুর চূড়ায় ইতিহাস গড়লেন - তমাল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-25
বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলুর চূড়ায় ইতিহাস গড়লেন - তমাল
তৌফিক আহমেদ তমাল পেশায় একজন দক্ষ পর্বতারোহী ও ট্যুরিস্ট গাইড।

বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু সফলভাবে আরোহণ করে ইতিহাস গড়লেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নেপালের স্থানীয় সময় ভোর ৩টায় তিনি এই পর্বতের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন

গত সেপ্টেম্বর তৌফিক আহমেদ তমাল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে তার এই চ্যালেঞ্জিং অভিযান শুরু করেন উপলক্ষ্যে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে, তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার

প্রতিকূল আবহাওয়া, চরম ঠান্ডা এবং বিপদসংকুল পথ পাড়ি দিয়ে তিনি এই গৌরব অর্জন করেন অভিযানটি পরিচালনা করে নেপালের খ্যাতনামা পর্বতারোহী সংস্থা 'সেভেন সামিট’' সামিট শেষে তমাল বর্তমানে নিরাপদে ক্যাম্প -এর দিকে অবতরণ করছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে

এই অভিযানের বাংলাদেশ সমন্বয়ক মহিউদ্দিন আল মুহিত বলেন, "তমালের এই সাফল্য শুধু তার একার নয়, এটি পুরো বাংলাদেশের তার একাগ্রতা, সাহস এবং দীর্ঘদিনের প্রস্তুতি আজ সার্থক হয়েছে আমরা তার এই ঐতিহাসিক অর্জনে অত্যন্ত গর্বিত এবং তার নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছি"

তৌফিক আহমেদ তমাল পেশায় একজন দক্ষ পর্বতারোহী ট্যুরিস্ট গাইড মানাসলু তার আরোহণ করা প্রথম আট-হাজারী শৃঙ্গ হলেও এর আগে তিনি বিশ্বের অন্যতম কঠিন ট্যাকনিক্যাল পর্বত হিসেবে পরিচিত আমা দাবলাম, আইল্যান্ড পিক এবং ভারতের বাঘিরথি- সহ বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ সফলভাবে আরোহণ করেছেন

এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, তৌফিক আহমেদ তমাল সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এটি সম্পন্ন করেছেন, যা বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি দৃষ্টান্ত নিজ উদ্যোগে ৮০০০ মিটার পর্বত আরোহণের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে অভিযানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল 'অল্টিচিউট হান্টার বিডি'

উল্লেখ্য, ‘মানাসলুপৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট) এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত এই পর্বতশৃঙ্গের নাম সংস্কৃত শব্দমনসাথেকে এসেছে, যার অর্থবুদ্ধিবাআত্মা তাই মানাসলু মানে দাঁড়ায়আত্মার পর্বত ১৯৫৬ সালের মে এতে প্রথম আরোহণ করেন তোশিও ইমানিশি এবং গ্যালজেন নরবু