সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : টুরিজম

নগরীর কোলাহল ছেড়ে ঢাকার কাছেই খুঁজে নিন পরিবেশবান্ধব রিসোর্টের ঠিকানা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-24
নগরীর কোলাহল ছেড়ে ঢাকার কাছেই খুঁজে নিন পরিবেশবান্ধব রিসোর্টের ঠিকানা
সংগৃহীত ছবি

নগরের ব্যস্ততা কাটিয়ে ছুটির দিনে স্বত্তিতে থাকতে অনেকে পছন্দ করেন। কিন্তু ব্যস্ততায় তেমন সময় হয়ে উঠে না। তবে ঢাকার আশপাশে এমন কিছু রিসোর্ট আছে যেখানে সপ্তাহিক ছুটির দিনে ঘুরে যায়। এতে মনে সতেজ হয়ে উঠবে। 

বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেইজ ঘুরে ঢাকার কাছের কয়েকটি রিসোর্ট সম্পর্কে জানানো হল।

জিওন রিসোর্ট

ঢাকা থেকে একেবারে কাছে আমিনবাজারে জিওন রিসোর্ট। এখানে রয়েছে একটি সুইমিংপুল, শিশুদের খেলার জায়গা ও একটি মিনি চিড়িয়াখানা। ডে ট্রিপ অথবা রাতে অবস্থানের ব্যবস্থাও রয়েছে এতে।

ছুটি রিসোর্ট

গাজীপুরের সুকুন্দি গ্রামের ভাওয়াল রাজবাড়ী ও ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন এই রিসোর্টে প্রাধান্য পেয়েছে প্রকৃতি। গ্রামীণ আবহে তৈরি রিসোর্টটিতে রয়েছে ছনের তৈরি ঘর, পিকনিক স্পট, সুইমিংপুল, মাছ ধরার ব্যবস্থা, শিশুদের খেলার জায়গা। 

পরিবেশবান্ধব ও প্রকৃতির কাছাকাছি এই রিসোর্টে ‘ডে ট্রিপ’ এরও ব্যবস্থা রয়েছে। নৌভ্রমণ এবং সংরক্ষিত বনে তাঁবু টানানোর সুযোগ যোগ করে বাড়তি আনন্দ।

এছাড়া পূর্ণিমারাতে জোছনা উপভোগ করার জন্যও এই রিসোর্টে রয়েছে বিশেষ ব্যবস্থা।

ঢালি’স আম্বার নিবাস

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে ঢালি’স আম্বার নিবাস। ছুটি কাটানোর জন্য প্রকৃতির কাছাকাছি এই রিসোর্ট হতে পারে আপনার গন্তব্য।

এখানে রয়েছে ২৬ হাজার বর্গফুটের একটি সুবিশাল সুইমিংপুল। এছাড়া নারীদের জন্য রয়েছে আলাদা সুইমিংপুলও। এছাড়াও কটেজ, বোটিং, মাছ ধরার ব্যবস্থা, শিশুদের খেলার জায়গাসহ রয়েছে নানা সুযোগ। 

ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা

ঢাকা থেকে ৩১ মাইল দূরে গাজীপুরের নলজানি গ্রামে ভাওয়াল রিসোর্টের অবস্থান। শালবনের ভেতরে সবুজের ছায়াঘেরা এ রিসোর্টে রয়েছে বিশাল সুইমিংপুল, যা এখানকার মূল আকর্ষণ।

সবুজে-বেষ্টিত নান্দনিক এ রিসোর্ট ছুটি কাটানোর জন্য চমৎকার একটি জায়গা। এ রিসোর্টে ৬২টি ‘ফ্যামিলি ভিলা’সহ জিমনেসিয়াম, স্পা, সাইক্লিং, বারবিকিউসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।

নক্ষত্রবাড়ি রিসোর্ট

নক্ষত্রবাড়ির মূল আকর্ষণ হল বাঁশ ও কাঠ দিয়ে গড়ে তোলা ১১টি কটেজ বা ‘ওয়াটার বাংলো’। এখানে বোটিং এবং মাছ ধরার ব্যবস্থা রয়েছে।

গাজীপুরের রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে রয়েছে সুইমিংপুল, ওয়াটার বাংলো, কটেজ, হোটেল বিল্ডিং, ডাইনিং ও কনফারেন্স হল।

রিসোর্টটিতে প্রকৃতি ও প্রাকৃতিক উপাদান প্রাধান্য পেয়েছে। শহর থেকে দূরে সবুজের মধ্যে প্রকৃতির কাছাকাছি কিছুক্ষণ কাটাতে চলে যেতে পারেন নক্ষত্রবাড়িতে।

মাওয়া রিসোর্ট

রাজধানী থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জে এই রিসোর্টের অবস্থান। সবুজে ঘেরা এই রিসোর্টে খুব কম খরচেই ঘুরে আসা যায়।

এখানে বোটিংসহ অবসর কাটানোর জন্য রয়েছে নানান ব্যবস্থা।

রাজেন্দ্র ইকো রিসোর্ট

গাজীপুরের ভবানীপুরে সবুজে ঘেরা শালবনের মধ্যে রাজেন্দ্র ইকো রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছ